• সমগ্র বাংলা

ঠাকুরগাঁয়ে অপহরণ ধর্ষন মামলায় অভিযুক্তকে দিনাজপুরে গ্রেপ্তারসহ অপহৃত নারীকে উদ্ধার করেছে র‍্যাব-১৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও এ অপহরন এবং ধর্ষন মামলায় অভিযুক্তকে দিনাজপুরে গ্রেপ্তারসহ অপহনের শিকার নারীকে উদ্ধার করেছে র‌্যাব-১৩।

অভিযুক্ত বিপুল চন্দ্র বর্মন (৩২) পঞ্চগড়ের আটোয়ারীর রমজানপাড়ার টংকনাথ বর্মনের ছেলে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৭ অক্টোবর দুপুরে ভিকটিম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা হতে বাসায় ফেরার সময় তাকে পথিমধ্যে চেতনানাশক প্রয়োগে অচেতন করে অপহরন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বিপুল চন্দ্র বর্মন (৩২)সহ সহযোগীরা।  এঘটনায় ভিকটিমের পিতা শ্রী নারায়ন চন্দ্র রায় (৫৩) ৩০ অক্টোবর বালিয়াডাঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ এর ৭/৩০/৯(১) একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪/১৮৫।

মামলার উদ্ধৃতি দিয়ে  র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,অপহরনের আগে অভিযুক্ত বিপুল চন্দ্র বর্মন ভিকটিমকে রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্ন অশালীন অঙ্গভঙ্গিসহ উত্ত্যক্ত করতো।  প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে পিতাকে বিষয়টি সম্পর্কে অবগত করেন মেয়ে। সহযোগীদের সহায়তায়  তাকে ২৭ অক্টোবর অপহরন করে অভিযুক্তরা।

বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে গতকাল বুধবার রাতে দিনাজপুরের পার্বতীপুরের খামার হোসেনপুর এলাকা হতে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি বিপুল চন্দ্র বর্মন (৩২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo