ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক দশ হাজার ১শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়ব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, ভেটেরিনারি সার্জন উম্মে আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, শীতকালীন পেঁয়াজ, সরিষা, গম, মশুর, খেসারী, সূর্যমুখী, অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক দশ হাজার ১শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)