• সমগ্র বাংলা

গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের জন্য কৃষক মাঠ দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা  ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী প্লটের ফলাফল প্রদর্শনের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকার নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

সমাজসেবক নুরুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার যুব উন্নয়ন প্রশিক্ষক  কর্মকর্তা রুহুল আমিন , আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, এভিসিএফ মো. ইউসুফ আলী ও জাহিদ উদ্যোক্তা আলমিনসহ খামারিরা। 

বক্তারা বলেন,নিরাপদ ও টেকসই মাছ চাষের মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

তারা আরও বলেন, গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষের আধুনিক পদ্ধতি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিলে উৎপাদন বৃদ্ধি ও বাজারে মানসম্মত পণ্য সরবরাহ সম্ভব হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকেরা তাদের চাষের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও প্রযুক্তিনির্ভর চাষাবাদে আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo