• সমগ্র বাংলা

ফরিদপুর ১ আসনে আওয়ামীলীগ পন্থি নেতাদের দিয়ে বিএনপি কমিটি: নিতাই রায় চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বুধবার বিকেলে বোয়ালমারীতে আওয়ামী লীগপন্থি নেতাদের দিয়ে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন পদ বঞ্চিত নেতাকর্মীরা।

তারা অভিযোগ করেন, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে আওয়ামী লীগ থেকে আসা কয়েকজনকে বিএনপিতে অন্তর্ভুক্ত করে নিজের পছন্দের কমিটি করেছেন। বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে আংশিক অবরোধ সৃষ্টি হয়।

এসময় সড়ক দিয়ে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিক্ষুব্ধরা তার গাড়ি ঘিরে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo