• সমগ্র বাংলা

বগুড়ায় ধানের শীষের প্রচারণায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের চেলোপাড়া থেকে বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শুরুতেই ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি থেকে সাধারণ জনগণের সাথে তারেক রহমানের পক্ষে সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের হাতে তুলে দেয়া হয় তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণা লিফলেট।

কর্মসূচি প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, প্রথমবারের মতো বগুড়া সদর থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তাদের অভিভাবক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই খবর শোনার পর থেকেই একদিকে যেমন বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছেন নেতাকর্মীরা অন্যদিকে সদর আসনের ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে ইতিবাচক উন্মাদনা।

যার হাত ধরে এই বগুড়ার উন্নয়ন তাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পেয়ে বগুড়া সাধারণ মানুষ দীর্ঘ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তির প্রহর গুনতে শুরু করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষ এখন শুধু একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। যে নির্বাচনে সদর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তারেক রহমান রেকর্ড ভোটে জয়লাভ করবেন। পরিমল বলেন, ইতিমধ্যেই তারা মহল্লা ভিত্তিক ধানের শীষের প্রচারণা শুরু করেছেন। নেতাকর্মীরাও সুসংগঠিত হয়ে নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নু, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে শহিদুল ইসলাম, আল মাহমুদ তারেক বাতেন, হুমায়ুন কবির, কাজী সিরাজুল ইসলাম, নূর ইসলাম, আবু জাফর জেমস, গোলাপ, আবু সাঈদ দুখু, আব্দুস সালাম, কাজী সুজন ফকির, এমদাদ হোসেন এন্দা, মেহেদী হাসান মিল্লাত, মানিক মিয়া, বাবলু চন্দ্র দাস, প্রান্ত মাহমুদ, মো: সুলতান, সুশান্ত চন্দ্র দাস, শ্রী বাপ্পি, নয়ন চন্দ্র দাস প্রমুখ। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo