ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী থানার বাঘইল পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ শের আলম এর নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ দখলীয় বসতবাড়িতে মো. মতিয়ার রহমান এর ছেলে মো. সোহান কবির কে অস্ত্র ও ইয়াবা রাখার অপরাধে আটক করা হয়।
এসময় তার বাড়ি থেকে ০১টি রিভলভার (Made in Pakistan), ০৬ রাউন্ড গুলি, ০১টি পিস্তল (Made in USA), ০১টি খালি ম্যাগাজিন এবং ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে এসআই শের আলমের নেতৃত্বে অংশ নেন এএসআই নিজাম উদ্দিন, দিন্দার, সিপাহী মো. সজীব আলী, রুবেল, অসীম কুমার ও নুর মোহাম্মদ।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)