• সমগ্র বাংলা

লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে গ্রেপ্তার তিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে, লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ  অভিযানে প্রথমে মো. আলমগীর নামে একজনকে ভূয়া ক্লিয়ারেন্সসহ আটক করা হয়। তিনি জানান, আল আকসা ট্রাভেলসের মালিক শাহ আলমের কাছ থেকে ২৮ হাজার টাকায় ওই ক্লিয়ারেন্স সংগ্রহ করেছিলেন। পরে শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, থানার সামনের একটি কম্পিউটার দোকানের মালিক মো. নাজাত দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার কাছ থেকে মোবাইল ফোন ও দুটি সিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নাজাতের সহযোগী মো. জাহেদ, মো. রিদুয়ান ও রাজা মিয়া পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এদিকে গ্রেপ্তারদের বিরুদ্ধে  মামলা দায়ের করা পর আদালতে সোপর্দ করা  হয়েছে বলে জানিয়েছে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo