• সমগ্র বাংলা

গাজীপুর-৫ আসনে মিলনের মনোনয়ন পাওয়ায় কালীগঞ্জে বিশেষ দোয়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র নেতা সোলায়মান আলম। কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফী হাবীবুল্লাহ, অ্যাডভোকেট মোস্তফা মিয়া, ফরিদ আহমেদ মৃধা, লুৎফুর রহমান, মোমতাজ উদ্দিন মাস্টার, নায়েবুর রহমান মাসুদ, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ নেওয়াজ শাওন চৌধুরী ও ইনজামুল হক জাকির প্রমুখ।

এ সময় কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং গাজীপুর-৫ আসনের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা মিলনের প্রতি শুভকামনা জানিয়ে আগামী নির্বাচনে তাঁর বিজয় কামনা করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo