• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বারোমাসি তরমুজে কৃষকের মুখে হাসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা র্খোদ্দ কেঁওচিয়া এলাকায় বারোমাসি তরমুজ চাষে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। কম সময়ে বেশি লাভ হওয়ায় দিনদিন বাড়ছে কৃষকদের আগ্রহ এই চাষে।

সরজমিনে দেখা গেছে— মাঠে মাচায় ঝুলছে লাল-সবুজ রসালো তরমুজ। তরমুজগুলো যাতে পড়ে না যায়, এজন্য ব্যবহার করা হয়েছে বিশেষ নেট ব্যাগ। কৃষকরা জানিয়েছেন, সাতকানিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে তারা মাঠে কাজ করছেন।

স্থানীয় কৃষকরা বলেন, তাদের উৎপাদিত তরমুজ সুস্বাদু ও রসালো হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক। পাইকাররা মাঠ থেকেই তরমুজ কিনে নিচ্ছেন এবং পাঠাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায়।

একজন কৃষক আবুল হাসেম জানান, “আগে ভাবতাম তরমুজ শুধু মৌসুমি ফল, এখন দেখি বছরজুড়েই সম্ভব এই ফসল। কম সময় ও কম খরচে ভালো লাভ পাওয়া যাচ্ছে।”

সচেতন মহল জানায়, বারোমাসি তরমুজ চাষ স্থানীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo