• সমগ্র বাংলা

নড়াইলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

দিবসটি উপলক্ষে  শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, নড়াইলের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, পুলিশ সুপারের প্রতিনিধি কোর্ট পুলিশ পরিদর্শক সরেসচন্দ্রসহ  অন্যান্য কর্মকর্তারা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আব্দুর রহমান। এসময় বক্তব্য দেন সমবায় নারী উদ্যোক্তা সুরাইয়া ইসলাম রিক্তাসহ বিভিন্ন উদ্যোক্তবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে সফলভাবে শেষ হয় জাতীয় সমবায় দিবসের এই উৎসবমুখর আয়োজন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo