• সমগ্র বাংলা

জনপ্রিয়তা বাড়াতে মাঠে বিএনপি: ফরিদপুরে কর্মী সম্মেলনে নেতাকর্মীদের ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান টিটু।

সভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি চুন্নু মেম্বার, এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন ও বিএনপি নেতা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. শাহজাহান খান, মিজানুর রহমান মুক্ত, সাহেব আলী মেম্বার, কানন, ফয়েজ, এমদাদ মাতুব্বর, হেমায়েত তালুকদার, সেলিম মিয়া, যুবদল নেতা মাহবুব মিয়া, ছাত্রদল নেতা শাওন, বিপ্লব মিয়া, ভাপিন মিয়া ও সাদ্দাম মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদকে জয়ী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। তাঁরা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি পোড়াদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo