• সমগ্র বাংলা

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৩৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহত জাহিদ হোসেন উপজেলার হরিপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত জব্বার শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জাহিদ হোসেন (৩৫) হরিপুর ইউনিয়নের ধরইল এলাকায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে জাহিদ। তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর পাবনা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মারা যায়।

ব্যবসায়ী জাহিদ হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন চাটমোহর ভেটেনারি কেমিস্ট অ্যাসোসিয়েশন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo