• সমগ্র বাংলা

ফরিদপুরে দুলাভাইয়ের নেতৃত্বে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা মামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বড় বোনের স্বামীর নেতৃত্বে ছোট বোনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষনা করেছেন আদালত।  বৃহস্পতিবার ( ৩০ শে অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষনা করেন।

আদালত তার রায়ে বড় বোনের স্বামী জাহাঙ্গীর ব্যাপারী, তার সহযোগী কামরুল মৃধা, আলী ব্যাপারী ও বক্তার ব্যাপারীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং হত্যার দায়ে আমৃত্যু কারাদন্ডাদেশ দিয়েছেন, এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন। এই মামলায় প্রমান লোপাটের দায়ে আসামী মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

 রায় ঘোষনার সময়ে প্রধান আসামী জাহাঙ্গীর ব্যাতীত অন্যরা উপস্থিত ছিল। পরে তাদের পুলিশ প্রহরায় কারাগারে নেয়া হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বড় বোনের স্বামী জাহাঙ্গীরের কুদৃষ্টি ছিল ছোট বোনের উপর। বিষয়টি জানতে পেরে বড় জামাইকে শাষিয়ে দেন শাশুড়ি। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে জামাই জাহাঙ্গীর।

২০১২ সালের ১লা অক্টোবর বাড়িতে একাই ঘুমিয়ে ছিল ভিকটিম। গভীর রাতে দুলাভাই জাহাঙ্গীর বাড়িতে এসে দরজা নক করে শ্যালিকাকে ডেকে বলে তোমার বোন অনেক অসুস্থ, খবর দিতে বাড়ি এসেছি, দরজা খোল। শ্যালিকা সরল মনে দরজা খুলে দিলে জাহাঙ্গীরের নেতৃত্বে অন্যান্য আসামীরা ঘরে প্রবেশ করে ভিকটিমকে পালক্রমে ধর্ষণ ও হত্যা করে। পরদিন প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি এসে লাশ দাফন করেন ভিকটিমের মা। পরবর্তীতে ধর্ষণ ও হত্যার বিষয়টি বুঝতে পেরে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করনে ভিকটিমে মা।

আদালতে দীর্ঘ সাক্ষ্য প্রমান গ্রহন শেষে আজ এই রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন  জানান, রাষ্ট্র পক্ষ এই রায়ে খুশি। এই রায়ের ফলে এই ধরনের সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তিনি।

 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo