• সমগ্র বাংলা

ঝিনাইদহে হাত পা ও গলায় দড়ি বাধা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে রাঙ্গীয়ার পোতা গ্রামের ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে। আজ সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠ তার হাত পা ও গলায় দড়ি বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।গ্রামবাসী আ: হাকিম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধান ক্ষেতে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। আব্দুল হাকিম জানান, নিহত রুস্তম আলী নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন।  তিনি হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘাতকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। ঝিনাইদহ থেকে সিআইডি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo