• সমগ্র বাংলা

নড়াইলে মোটর চালিত ভ্যান স্পিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সিডেন্ট নিহত ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : গত ২৭ অক্টোবর রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক ৯.৩০ মিনিটে মাগুরা জেলার শালিখা থানার অন্তর্গত বুনাগাতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাইদিয়া মাদ্রাসা সংলগ্ন মাইজপাড়া-বুনাগাতি রোডে একটি মোটরচালিত ভ্যান স্পিড ব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শস্থ তালগাছে আছড়ে পড়ে এবং এতে  চালক মোঃ টিটো মোল্যা(৩৫) মাথা ও বুকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।

তৎক্ষণাৎ এলাকাবাসী তাকে উদ্ধার করে অনতিদূরে বুনাগাতি বাজারে নেয়ার পথেই সে মৃত্যু বরণ করে।উল্লেখ্য উক্ত ভানে অন্যকোনো যাত্রী ছিলো না।উক্ত মোঃ টিটো মোল্যা নড়াইল জেলার সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা ।

মৃত্যুর খবর পেয়ে তার স্বজনেরা নিজ বাড়িতে লাশ নিয়ে আসে এবং কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।একমাত্র আয়ক্ষম ব্যক্তিকে হারিয়ে তার বৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী এবং দুই  সন্তানের হত-দরিদ্র পরিবার গভীর সংকটে পড়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo