ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চুকবল প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আর আর এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও তারুণ্যের উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক এ.টি.এম কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর ই জান্নাত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও তারুণ্যের উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. ইসমাইল ভূঁইয়া।
প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ চুকবল এসোসিয়েশন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চুকবল একটি দলভিত্তিক খেলা, যা শারীরিক সক্ষমতা, মানসিক একাগ্রতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি ইতিবাচক বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)