• সমগ্র বাংলা

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ মশিউর রহমান(২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
আটক যুবক মশিউর রহমান হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পুর্ব কাদমা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
প্রেস বিজ্ঞাপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত থেকে বিভিন্ন ধরনের মাদক পাচার করে নিজ বাড়িতে রেখে দেশের বিভিন্ন স্থানে পাইকারীভাবে বিক্রি করেন মশিউর রহমান। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে তার বাড়িতে অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি চৌকস দল।
এ সময় মশিউর রহমানের বাড়ি তল্লাশী চালিয়ে বিছানার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৩৭ বোতল স্কাপ ও ৪ কেজি দেড়শত গ্রাম গাঁজা উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মশিউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মশিউর রহমানের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করে র‍্যাব।

রংপুর র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মাদক নিয়ন্ত্রনসহ সকল ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo