• সমগ্র বাংলা

চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষ-গোলাগুলিতে যুবদলকর্মী নিহত, আহত ১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ব্যানার লাগানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাজ্জাদ (২২) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন যুবদল ও ছাত্রদলের ১০ জন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ।
‎
‎গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়ার এক্সেস রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতরাত ১টার দিকে একপক্ষ ব্যানার লাগাতে গেলে, আরেক পক্ষ তা নামিয়ে ফেলার চেষ্টা করে। এসময় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎সংঘর্ষে নিহত সাজ্জাদ তক্তারপুল এলাকার বাসিন্দা আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
‎
‎এ সংঘর্ষের ঘটনায় বাকলিয়া এক্সেস রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে। সংঘর্ষে এক জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি।’

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo