• সমগ্র বাংলা

ফরিদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের পৌর শাখার সভাপতি অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির (৪০) নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) রাত  ৮টার দিকে মোটরসাইকেলে শহর অভিমুখে ফেরার পথে দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির তাঁর সহকারী মজিবুর রহমানকে সাথে নিয়ে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষ করে কানাইপুরে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তাঁরা একটি মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। নিহত মোসাদ্দেকের পরিচিত রাকিব জানান, পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুরে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ির সামনে পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত পরিবহন তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়ে যান। তাৎক্ষণিক আরেকটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোসাদ্দেক আহমেদের মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।

দুর্ঘটনায় তাঁর সঙ্গী মোটরসাইকেল চালক মজিবুর রহমানের হাত ভেঙে গেছে। স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দলও সেখানে পৌঁছায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোসাদ্দেক আহমেদকে মৃত ঘোষণা করেন। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কানাইপুর থেকে শহরের দিকে যাওয়ার পথে বদরপুরে পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহত অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁরহাটের মৌলভী ইসাহাক কাজীর সন্তান। তিনি ২০১৮ সালে আইনজীবী হিসেবে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন এবং কোর্ট কম্পাউন্ড এলাকায় 'মোসাদ্দেক ল’ ফার্ম' নামে চেম্বার প্রতিষ্ঠা করে অল্প সময়ের মধ্যেই সুনাম অর্জন করেন। ২০১৬ সালে তিনি বিয়ে করেন। তাঁর স্ত্রী ও ছোট ছোট তিনটি মেয়ে রয়েছে।

এদিকে, এই খবর পেয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দীন, নায়েবে আমীর ইমতিয়াজ আহমেদ এবং সদর উপজেলা আমীর মাওলানা জসীমউদ্দিন হাসপাতালে ছুটে যান। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

image

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...

image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

  • company_logo