• সমগ্র বাংলা

চাটমোহর থেকে বিএনপি'র মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনে বিএনপি'র দলীয় মনোনয়নে চাটমোহর থেকে প্রার্থীর দাবীতে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা'র সমর্থনে বিক্ষোভ মিছিলটি চাটমোহর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জারদিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা।

চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল এর সভাপতিত্বে ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী, চাটমোহর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব, বিএনপি নেতা পালন সরকার, চাটমোহর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুম আকাশ প্রমুখ।

বক্তারা বলেন, চাটমোহরের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় মুখ হাসাদুল ইসলাম হীরা দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে ছিলেন। তাঁকেই এবার দলীয় মনোনয়ন দিয়ে চাটমোহরের বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে। বাইরে থেকে আগত কোন ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়া হলে চাটমোহরের সাধারণ মানুষ এটা মানবে না। চাটমোহরের অস্তিত্ব রক্ষার্থে আজ সবাই মাঠে নেমেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বহিরাগতদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও। চাটমোহরে হবে না, বহিরাগত আস্তানা। 

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে হাসাদুল ইসলাম হীরা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে চাটমোহরের বিএনপি নতুনভাবে সংগঠিত ও ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা জনাব তারেক রহমানের কাছে করজোরে অনুরোধ করবো আপনি তৃণমূলকে প্রায়োরিটি দিবেন। তৃণমূলের স্থানীয় নেতাকেই প্রার্থী মনোনয়ন দিবেন।

বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহন করেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo