• সমগ্র বাংলা

সাতকানিয়ায় ৭০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ, প্রতিবেশি নাতি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় ৭০ বছর বয়সী এক বিধবা বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মো. শওকত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চনা সৈয়দপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধা নিজেই অভিযুক্ত শওকতের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শওকত ওই বৃদ্ধার প্রতিবেশি নাতি। সে প্রায়ই দাদির ঘরে আসা-যাওয়া করত। শনিবার সকালে দাদি ঘরে পান্তা ভাত খাওয়ার সময় হঠাৎ শওকত ঘরে প্রবেশ করে দাদির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শওকতকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বৃদ্ধাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শওকতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo