• সমগ্র বাংলা

লালমনিরহাটে নাগরিক উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের উদ্যোগে মৌলিক অধিকার ও নাগরিক পরিসেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী নন্দ কুমার।এ পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী অফিসার হরানন্দ নায়।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মধ্য দিয়ে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর নানারকম সমস্যা তুলে ধরা হয় ও তাদের জীবনমানোন্নয়নে নাগরিক উদ্যোগের কার্যক্রম তুলে ধরা হয়।
এ সভায় উপস্থিত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর শ্রীমতি সোনাপতি ও মানিক বাবু বলেন,আমাদের বসবাসরত এলাকায় ডাস্টবিন নেই,টয়লেট সংকট,চলাচলের রাস্তা সমস্যা সহ সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিতর কথা তুলে ধরেন। সভায় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি।
ব্রেইট ফর দ্যা ওয়ার্ল্ড,ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক,নাগরিক উদ্যোগের জেলা ফিল্ড কো অর্ডিনেটর দিপু রাম,প্রজেক্ট অফিসার কামরুজ্জামান,বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ঘুগলু বাবু সহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo