• সমগ্র বাংলা

রাণীনগরে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপজেলার প্রবীণ শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী মুরাদ হোসেন।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সেমিনারে প্রেসক্লাব রাণীনগরের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শ্রী প্রদ্যুৎ কুমার চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শের-এ বাংলা সরকারি (ডিগ্রি) মহাবিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখার হোসেন খান (পথিক), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আব্দুল মজিদ, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, গহেলাপুর এন এস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী অনিত কুমার, রাতোয়াল আর এন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুকবর আলী প্রামানিক, কাটরাশইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী  আব্দুছ ছোবহান, করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার মোল্লা ও আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন। সেমিনােও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সেমিনারে বক্তারা শিক্ষকদের তাদের দায়িত্ব পাঠদানের কার্যক্রমকে যত্নসহকারে ও ভালোবেসে শিক্ষা বিনিময় করার প্রতি তাগিদ প্রদান করেন। পাঠদানের কার্যক্রমকে বাণিজ্যিক ভাবে গ্রহণ করলে সেই বিদ্যালয় থেকে মেধাবী ও আলোকিত শিক্ষার্থী পাওয়া সম্ভব নয়। তাই বিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষকদের দলাদলি শোভনীয় নয়। ঘুনে ধরা শিক্ষা ব্যবস্থার বেড়াজাল থেকে বেরিয়ে এসে শিক্ষকদের পাঠদানের প্রতি আহ্বান জানান বক্তারা।
 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo