• সমগ্র বাংলা

জিরাফ শূন্য হলো গাজীপুর সাফারি পার্ক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে টিবি রোগে আক্রান্ত হয়ে সাফারি পার্কের একমাত্র  জিরাফের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ । এতে করে জিরাফ শূন্য হয়েছে এশিয়ার বৃহত্তম সাফারি পার্কটি। মৃত্যুর দুদিন পর পার্ক কর্তৃপক্ষ জিরাফ মৃত্যুর বিষয়টি আজকে গণমাধ্যমে জানিয়েছেন। নারী জিরাফের মৃত্যুর পর জিরাফ শূন্য হলো সাফারি পার্ক।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে পার্কের কোর সাফারিতে চিকিৎসাধীন অবস্থায় নারী জিরাফের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, বেশ কয়েকদিন যাবৎ জিরাফটি অসুস্থ ছিল । জিরাফের চিকিৎসার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবু হাদী নূর আলী খানের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিলো। মেডিকেল বোর্ডের তত্বাবধানে অসুস্থ জিরাফটিকে নিবির পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছিলো। মেডিকেল বোর্ড জানিয়েছেন জিরাফটি টিবি রোগে আক্রান্ত। হঠাৎ করে গত ২৩ অক্টোবর বিকালের দিকে জিরাফের শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে এবং বিকাল সাড়ে পাঁচটার দিকে জিরাফটি মারা যায়। মারা যাওয়ার পরপরই ময়নাতদন্ত হয়। ময়না তদন্ত শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যু জিরাফটি পার্কের নিদিষ্ট স্থানে মাটিচাপা দেওয়া হয়। তিনি আরও জানান, জিরাফ মৃত্যুর বিষয়ে গতকাল শুক্রবার সকালে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, জিরাফ মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি  করেছে পার্ক কর্তৃপক্ষ । বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo