• সমগ্র বাংলা

মেলান্দহের কৃষকদল নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহের উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়াতে কৃষকদল নেতার নেতৃত্বে জমি দখলের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন কৃষকদল নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জমি দখল করে। এসময়  ঝাউগড়া ইউনিয়নের কিছু বাড়াতে গুন্ডাবাহিনীরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি দায়িত্বে রয়েছেন।

জানা যায়, ঝাউগড়া ইউনিয়নের কাপাহাটিয়া মৌজার ১৮৭নং খতিয়ানের ২০৪৮,২০৪৯ ও ২০৫০ দাগের সম্পূর্ণ জমি ১৯৯৫ সালে মৃত কিনু শেখ তার ছেলে মৃত আসমত আলী মুন্সির কাছে বিক্রি করে। তখন থেকে মৃত আসমত আলী মুন্সির দখলে ছিলো। পরবর্তীতে মৃত আসমত আলী মুন্সি মারা গেলে তার ছেলেরা ভোগদখল করছিলো।

কিন্তু সেই জমি ছবেদ আলী ও ছোরাপ আলীর লোকজন রেকর্ডমূলে দাবি করে এবং জোরপূর্বক দখল করে।

মৃত আসমত আলী মুন্সির ছেলে বিল্লাল শেখ বলেন, আমার দাদার কাছ থেকে আমার বাবা কিনে নিয়েছে। আমরা এই জমি দীর্ঘদিন যাবৎ বুক দখল করে আসছি। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও তারা বকে সে জমি দখল করার পায়তারা করছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু দাবি করছি।

এসব অভিযোগের বিষয়ে কেন্দুয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

২

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৩

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৪

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৫

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

  • company_logo