• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার ভোররাতে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাগুরা জেলার শালিকি থানার বাসিন্দা মিজানুর রহমান সাকিব (২৪), যিনি মতিয়ার রহমানের পুত্র। অপরজন হলেন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিণী ফারজানা ইয়াসমিন (৩০)।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল 'যমুনা লাইন' নামের একটি বাস। বাসটি তাড়াইল বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য থামলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া এই দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে সড়ক থেকে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে। ওসি আরও জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মন্তব্য (০)





image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৩

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৪

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

  • company_logo