• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে বৃদ্ধা‌ মা‌কে হত‌্যার অ‌ভি‌যোগে ছে‌লে পুত্রবধু ও না‌তি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় উপ‌জেলায় ছে‌লে ছে‌লের বৌ মি‌লে লক্ষ্মী রাজবংশী না‌মের বৃদ্ধাকে হত‌্যার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে‌। এ ঘটনায় বৃদ্ধার ছোট ছে‌লে হত‌্যা মামলা দা‌য়ের কর‌লে পু‌লিশ ছে‌লে, ছে‌লের বৌ ও না‌তি‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তে প্রেরন ক‌রে‌ছে।

গ্রেফতারকৃতরা হ‌লো, নিহত লক্ষ্মী রাজবংশীর বড় ছেলে রঞ্জিত রাজবংশী, তার স্ত্রী পার্বতী রানী রাজবংশী ও নাতি পিয়াস রাজবংশী।

জানা গে‌ছে, উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় বাড়ির সামনের ডোবা থেকে ২০ অ‌ক্টোবর লক্ষ্মী রাজবংশী না‌মে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধা প্যারালাইজড রোগী ছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ছেলে ঝন্টু রাজবংশী ২২ অক্টোবর সাটুরিয়া থানায় একটি হত্যা মামলা দা‌য়ের করে। 

হত্যা মামলার বাদী নিহতের ছোট ছেলে ঝন্টু রাজবংশীর দা‌বি বলেন, তার মা প্যারালাইজড রোগী ছিল। ওই ডোবায় গেলো কি ভা‌বে।  ত‌ার মাকে অ‌ভিযুক্ত ভাই তার স্ত্রী মি‌লে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানায়, এ ঘটনায় নিহ‌তের ছোট ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে নিহ‌তের ছে‌লে, ছে‌লের স্ত্রী ও না‌তি‌কে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo