• সমগ্র বাংলা

কালীগঞ্জে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ “হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী, সাবান বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কালীগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস জীবাণুজনিত রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চললে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo