• সমগ্র বাংলা

নড়াইলে বাড়ির সামনে থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় গত সোমবার নিজ বাড়ির গেটের সামনে থেকে সাংবাদিক রাজু শেখের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এঘটনায় নড়াইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি এজহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক মো. রাজু শেখ প্রথম আলোর নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত। তাঁর ব্যবহৃত লাল রঙের টিভিএস ফনিক্স (১২৫ সিসি) মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর নড়াইল হ-১১-৪১৩০।

সাংবাদিক রাজু শেখ বলেন, "সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমি মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি ফিরি। গেটের সামনে মোটরসাইকেলটি রেখে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যরা জানান, আমার কক্ষের উত্তর পাশের জানালায় একজন অজ্ঞাত ব্যক্তি উঁকি দিচ্ছিলেন। পরিবারের এক নারী সদস্য চিৎকার দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ব্যাপারে পরিবারের সকলের সঙ্গে আমি আলাপ-আলোচনা করছিলাম। কিছু সময় পর আমি মোটরসাইকেলটি উঠাতে বাইরে গিয়ে দেখি, আমার মোটরসাইকেলটি সেখানে নাই। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা মিলে আশাপাশের বিভিন্ন এলাকা খোঁজাখুঁজি করি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানাই।"

তিনি আরও বলেন, "আমার বাড়ির অবস্থান এমন জায়গায়, সেখান থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়া সহজ নয়। স্থানীয় কারও সহায়তা ও পরিকল্পনা ছাড়া এ ঘটনা সম্ভব নয়। থানায় একটি লিখিত এজহার দিয়েছি। আশা করছি, পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধার করবে এবং জড়িতদের আইনের আওতায় আনবে।"

এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, 'মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক একটি এজহার দিয়েছেন। তদন্ত করে ও ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo