• সমগ্র বাংলা

একে আজাদের অভিযোগ ভিত্তিহীন: ফরিদপুরে যুবদলের সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় যুবদলকে জড়িয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে এবং সংবাদমাধ্যমে প্রচারিত খবর নিয়ে আপত্তি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা যুবদল।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে স্বতন্ত্র এমপি একে আজাদের গাড়িবহরে হামলার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে এর সঙ্গে জেলা যুবদলের কোনো সদস্যের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই।

তিনি আরো জানান, একে আজাদ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভিত্তিহীনভাবে দাবি করেছেন যে এই হামলার পেছনে যুবদলের হাত রয়েছে।  এটি দেশব্যাপী যুবদলকে হেয় করার বৃহত্তর অপপ্রয়াসের অংশ।  ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,  এই বক্তব্যের সত্যতা যাচাই না করেই বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচারিত হয়েছে, যা জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারা একে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুবদলের বিরুদ্ধে চালানো একটি "পরিকল্পিত তথ্য সন্ত্রাস" হিসেবে আখ্যায়িত করেন।

জেলা যুবদল এই ভিত্তিহীন অভিযোগ ও প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে তারা চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে সংবাদমাধ্যমগুলোর কাছে আরও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানায়।

ফরিদপুর  জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে  মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ এবং সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ সহ জেলা যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

image

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...

  • company_logo