ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ পুলিশ ও স্থানীয় প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে এমন অভিযোগ করে সাবেক সংসদ সদস্য এ.কে আজাদ ও আওয়ামীলীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর ৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
মঙ্গলবার(২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দেয়ায় পরমানন্দপুরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে হামলার মনগড়া তথ্য দিয়ে এ কে আজাদ বিএনপি ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
ফরিদপুরে আবার আওয়ামী দু:শাসন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পর থেকেই পুলিশ বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটন, মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পর এ.কে আজাদ এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য, গত রোববার সদর উপজেলার পরমানন্দপুর বাজরে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী একে আজাদ নির্বাচনী গনসংযোগের অংশ হিসাবে সেখানকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যায়। সেসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিরতন কার্যক্রমে উপস্থিত হয়। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশের সহায়তায় একে আজাদের গাড়ি বহর স্থান ত্যাগ কালে বহরে থাকা পিছনের দুটি গাড়ির গ্লাস ভাঙ্গে বিক্ষুব্ধরা।
দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...
লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

মন্তব্য (০)