• সমগ্র বাংলা

নড়াইলে শিক্ষা সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 নড়াইল প্রতিনিধি : শিক্ষা সংস্কার ও শিক্ষকদের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন নড়াইলের শিক্ষক বৃন্দ।

আজ সোমবার নড়াইলের জেলা প্রশাসকের মাধ্যম এই স্মারকলিপি ্প্রদান করা হয়। জেলা  প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল স্মারকলিপি গ্রহন করেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নড়াইল জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করেন। স্মারকলিপিতে বেসরকারি শিক্ষক কর্ম চারীদের ;জন্য ৪৫% বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা ১৫০০ টাকা,শতভাগ উৎসব ভাতা, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভূক্ত করাসহ ৭ দফা দাবি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন, সহসভাপতি মোঃ মাকসুদুর রহমান, জেলার সাধারন সম্পাদক মোঃ আবুল হাসান, বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ নাছির উদ্দিন, নড়াইল কমপ্লেক্স ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, বিছালী স্বতন্ত্র ইফতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষিকা মোছাঃ নাজনীন  নাহার, মোঃ আকিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক কর্মচারী।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo