• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ভুল তথ্য প্রকাশ ও সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাদের বক্তব্য বিকৃত করে এবং ভুল তথ্য প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি। 

রবিবার রাতে সংবাদ  সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন চাঁপাইনবাবগঞ্জের বালিগ্রাম নতুনপাড়ার বাসিন্দা মো. আলম। তিনি অভিযোগ করেন, গত ৮ অক্টোবর বিকেলে দুইজন অজ্ঞাতনামা মহিলা তাঁর বাসায় আসার পর পরই কথিত ভুয়া সাংবাদিক মো. জাহিদ এবং মো. সনি তাঁর বাড়ির সামনে এসে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে  জাহিদ ও সনি নামে দুইজন কথিত সাংবাদিক  ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সম্মানহানির হুমকি দেয়। আলম টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

আলমের অভিযোগ, এরপর সেই কথিত সাংবাদিকরা তাঁদের বক্তব্য মোবাইলে ধারণ করে তা বিকৃতভাবে এডিট করে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে। এর ফলে সদর থানার একজন এসআই ও অফিসার ইনচার্জের নাম জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।

 সাংবাদিক জাহিদ ও সনি অনলাইন প্ল্যাটফর্মে পাবলিশ করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি 

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo