• সমগ্র বাংলা

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে নওগাঁ পৌর সভা নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালন করেছে।

দিবস উপলক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নওগাঁ পৌর সভা নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির প্রথমেই সোমবার শহরের মুক্তির মোড়ে পৌরসভা ভবনে সঠিক ভাবে হাত ধোয়ার প্রদর্শন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান ঘুরে আসার পর পৌর মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক টি.এম.এ. মমিন।

এছাড়া পৌর সভার  কর্মকর্তা আনোয়ার কবির, সাজ্জাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও অন্যরা উপস্থিত ছিলেন। এসময় প্রশাসক বলেন সঠিক ভাবে হাত ধোয়া অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অপরিষ্কার হাত থেকে অনেক রোগের সৃষ্টি হয়। এছাড়া পৌর সভা নিয়ে আগামীর পজেটিভ কর্মকান্ডে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo