• সমগ্র বাংলা

পাবনায় সেন্ট্রাল হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের একটি বে-সরকারী হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালটির তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

শনিবার (১৮ অক্টোবর) মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন শেষে রোগীকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় হাসপাতালেরর এক কর্মী ওই নারী রোগীকে যৌন হয়রানি করে বলে স্বজনদের কাছে অভিযোগ করেন ওই রোগী। 

ভুক্তভোগীর আত্মীয়-স্বজন প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগীর রোগীর স্বজন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সাথে প্রথমে হাসপালটির কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায় হাসপাতালের কর্মচারীদের সাথে বহিরাগতরা যোগ দিলে ছাত্রদের সাথে হাতাহাতি হয়।

এ খবর সরকারী এডওয়ার্ড কলেজের ছাত্রদের মধ্যে ছড়িয়ে পড়লে ওই ছাত্রের সহপাঠিরা এসে হাসপাতালে অতর্কিত হামলা চালায় এবং হাসপাতালের বিভিন্ন স্থানে ভাংচুর করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশনায় হাসপাতালটির সকল কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রোববার সকালে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক হাসপাতালটির তিন কর্মীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামা...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...

image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

  • company_logo