• সমগ্র বাংলা

জামালপুরে এমপি প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচির প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেলান্দহ-মাদারগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে প্রতিবাদ সভা করেন নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, গতকাল বৃহস্পতিবার চরবানীপাকুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলের ৩১ দফা কর্মসূচির প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে চরপলিশা তালতলা এলাকায় পৌঁছালে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের ওপর অতর্কিত হামলা করে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এতে অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছে।
তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য (০)





image

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামা...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...

image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

  • company_logo