• সমগ্র বাংলা

নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধ : “সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা ২০২৫ শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ মহিউদ্দিন, রিসোর্চ পারসন সময় টিভির সংবাদ পাঠক গোলাম রাব্বি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহুয়া মহসিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ মেলা অগ্রনী ভূমিকা পালন করবে।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo