• সমগ্র বাংলা

দিনাজপুর জাপার নব গঠিত কমিটির পরিচিতিসহ বর্ধিত সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় পার্টির ( জাপা) দিনাজপুর জেলায় নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি এবং বর্ধিতসভা শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ১৩টি উপজেলা কমিটিসহ তৃনমূলের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল।  সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, এখনকার জাতীয় পার্টিই হচ্ছে সত্যিকারের জাতীয় পার্টি। পরষ্পরের প্রতি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অতিতের ব্যর্থতা অভিযোগ ভুলে গিয়ে জিএম কাদেরের নেতৃত্বে সংগঠনকে নতুন শক্তিশালী গতিশীল করতে পারলে জাতীয় পার্টিকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। এক হাজার মিথ্যাবাদীর চেয়ে একজন সত্যবাদী অনেক বেশী শক্তিশালী।

হুসেন মোহাম্মদ এরশাদ এদেশের যে উন্নয়ন করেছে ইসলামের জন্য যে কাজ করেছেন, এদেশের মাটি ও মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, অন্য কোন সরকার তা করেনাই। কেউ বড়বড় প্রজেক্ট দিয়ে লুটপাট করেছে, কেউ হত্যা করেছে মানুষ। কিন্তু এরশাদের হাতে কোন রক্তের দাগ নেই। জেল খানায় থাকার পরেও ৫টি আসনে জয় লাভ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় নেতা নেই।

 

সদস্য সচিব জুলফিকার হোসেন বলেন,  জাতীয় পার্টি আদর্শ লালন করে, এই আদর্শকে সারা বাংলায় সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় নিয়ে আসলে প্রকৃত অর্থে মানুষের মুক্তি হবে,গণতন্ত্রের মুক্তি হবে স্বাধীনতার মুক্তি হবে বৈষম্যে সমাপ্তি ঘটবে। জিএম কাদেরের নের্তৃত্বে সুন্দর নতুন বাংলাদেশ গঠন হবে।

সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল,রোকেয়া বেগম লাইজু, বিধান চক্রবর্তী বাসু,ডাঃ আনোয়ার হোসেন, শফিক আহমেদ, মিলন, বীরগঞ্জের নেতা শাহিনুর ইসলাম, কাহারোলের নেতা আনোয়ার ও  মমিন, বোচাগঞ্জের নেতা আব্দুল আলিম ও দেলোয়ার, বিরলের নেতা আফজাল হোসেন দুলাল ও খোকন চৌধুরী, সদর উপজেলা কমিটির নেতা তৌহিদুল ইসলাম স্বপন,খানসামার নেতা আব্দুএ আলিম ও জাহাঙ্গীর পাটোয়ারী, চিরিরবন্দরের নুরুল আমিন মেম্বার ও সেকেন্দার শাহ, পাবর্তীপুরের নেতা কাজী আব্দুল গফুর, ঘোড়াঘাটের নেতা রানা ও সেকেন্দার আলী সোনা, হাকিমপুরের নেতা জাহানুর ইসলাম,নবাবগঞ্জের নেতা ফিরোজ সুলতান  বিরামপুরের নেতা ফিজুল চেয়ারম্যান  ও জাহাঙ্গীর, ফুলবাড়ীর নেতা সাইফুলসহ অন্যান্যরা।

আগামী তিন মাসের মধ্যে উপজেলাসহ তৃনমূলের সব কমিটি গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo