• সমগ্র বাংলা

প্রায় দুই বছর কোমায় থাকার পর না ফেরার দেশে সাংবাদিক মিলন এর ছেলে আবির

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : দৈনিক সমকাল এর চাটমোহর প্রতিনিধি, চাটমোহর প্রেসক্লাব এর কার্যকরী সদস্য শামীম হাসান মিলন এর একমাত্র ছেলে আবির হাসান আর নেই।

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ প্রায় দুই বছর কোমায় থাকার পর শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসায় মারা যায় আবির। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার মৃত্যুতে পরিবার স্বজন সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। সে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এক বোন আর এক ভাই এর মধ্যে আবির ছিল ছোট।

পারিবারিক সূত্র জানায়, আবির এর জানাযা নামাজ আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় মধ্য শালিখা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে তাকে বৃ-গুয়াখড়া সম্মিলিত কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, সাংবাদিক মিলন এর ছেলে আবির এর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে চাটমোহর প্রেসক্লাব। 

প্রসঙ্গত: ২০২৩ সালের ১০ নভেম্বর শুক্রবার বাবার সাথে জুমআ'র নামাজ আদায় করেছিল আবির। নামাজ শেষে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সে। চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চাটমোহর হাসপাতালে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সেস ও হাসপাতালে। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি আবিরের। সেই থেকে কোমায় ছিল সে। 

উল্লেখ্য, আবির এর জন্মদিন ছিল শুক্রবার। আবার তার দুর্ঘটনা ও মৃত্যুর দিনও হলো শুক্রবার।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo