• সমগ্র বাংলা

বগুড়া গাবতলী সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বগুড়ার গাবতলী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল সাজে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের শিক্ষক পরিষদের সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম. কবীর রানা। তিনি বলেন, “নবীন শিক্ষার্থীদের মাধ্যমে কলেজের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে। শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা ও দায়িত্ববোধও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাহমুদা খাতুন, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান এবং বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে আন্তরিক শুভকামনা জানান এবং অধ্যবসায়ী হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও প্রায় ৭'শ নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুনদের বরণ করে নিতে সিনিয়র শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

সবশেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর কবীর রানা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। হাসি-আনন্দে ভরা পরিবেশে নবীন শিক্ষার্থীদের এই প্রথম দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও অনুপ্রেরণামূলক।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo