• সমগ্র বাংলা

‎১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকায় কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ১৭ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সিইপিজেডে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুটা। তবে পুরোপুরি নির্বাপন করা যায়নি এখনও। ইউনিটগুলো এখনো ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
‎
‎এ ঘটনায় বেপজা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। উভয় কমিটি যথাক্রমে ৭ ও ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
‎ 
‎এর আগে, বৃহস্পতিবার দুপুর  দুইটার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে, ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানা ভবনটি সাততলার। দুটি কারখানার গুদাম সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিতেই। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাতে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo