• সমগ্র বাংলা

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে টিচার্স ট্রেনিং কলেজের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তুষার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সিরাজুল ইসলাম এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, ব্রিটিশ কাউন্সিলের সাবেক ট্রেইনার ইঞ্জিনিয়ার নাইম হোসেন ও পাবনা শহর ছাত্রশিবিরের গোলাম রহমান জয় প্রমুখ।

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইনের ওপর বক্তব্য দিয়ে বক্তারা বলেন, তোমাদের ভালো কিছু করতে হবে এই ধারণা পোষণ করতে হবে। তোমাদের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখতে হবে। এবং সেটা বাস্তবায়ন করতে তোমাদের একটা রোডম্যাপ দরকার। আর সেটা বাস্তবায়নের জন্য উদগ্রীব হতে হবে। তবে স্বপ্ন বাস্তবায়ন হতে পারে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচের নারীসহ ৪ শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo