ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি স্ত্রীকে খুন করে ডিপ ফ্রিজে রেখে পালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে হত্যাকাণ্ডটি হয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে।
কলাবাগান থানার উদ্ধৃতি দিয়ে পুলিশ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত রোববার (১২ অক্টোবর) রাতে কলাবাগানের একটি ফ্ল্যাটে ওই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
প্রেস ব্রিফিংয়ে ঢাকার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মরদেহটি বেঁধে বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ফ্রিজে লুকিয়ে রাখেন ওই ব্যক্তি। এরপর তিনি সব আলামত মুছে ফেলার চেষ্টা করেছেন।’
পুলিশ সূত্রে জানা যায়, পরদিন ওই ব্যক্তি তার দুই মেয়েকে আদাবরে তাদের ফুফুর বাসায় রেখে নিজের গাড়ি নিয়ে চলে যান। এ নিয়ে সন্দেহ হওয়ায় হত্যাকাণ্ডের শিকার নারীর ভাই ও দুই কন্যা কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ফ্রিজের মধ্য থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের ভাই। মামলা হওয়ার পর গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার বংশাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)