• সমগ্র বাংলা

শিবচরে আর্থিক স্বাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপক মোঃ আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ব্যাংক ফরিদপুরের বিভাগীর কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক মাদারীপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল জববার মিয়া।
সভায় ঋণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরাসরি কৃষক/ব্যবসায়ী/উদ্যোক্তা/ঋণ গ্রহীতাগণের সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়। প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমে সমাজের সব শ্রেণী ও পেশার মানুষের সমাগমের মাধ্যমে ঋণ বিতরণ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ঋণ গ্রহীতাগণ উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন, যাতে তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পায়।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo