• সমগ্র বাংলা

সাবেক এমপি কবিরুল হক মুক্তি বিশ্বাসকে বিশেষ নিরাপত্তায় নড়াইল কারাগারে আনা হয়েছে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে নাশকতার চারটি মামলায় হাজিরার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে বিশেষ নিরাপত্তায় নড়াইল জেলা কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে প্রিজন ভ্যানে করে তাকে নড়াইল কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, তাকে আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) নড়াইলের আদালতে হাজির করা হবে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাসকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

নড়াইল জেলার বিভিন্ন থানায় দায়ের করা নাশকতা ও সহিংসতার অভিযোগে চারটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন হওয়ায় কারা কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে তাকে নড়াইলে আনা হয়েছে।

বি এম কবিরুল হক মুক্তি একাধিকবার নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

নড়াইলের রাজনীতিতে তিনি পরিচিত মুখ এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।

জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে হাজিরা নিশ্চিত করতে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনায় আওয়ামী লীগ কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

  • company_logo