• সমগ্র বাংলা

বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে: শামা ওবায়েদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরকান্দার লস্করদিয়ার ওবায়েদ চত্বরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, "বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিজয়ের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব।"

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি বিজয়ী হলে নগরকান্দা ও সালথা উপজেলায় কলকারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ছানোয়ার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলী মিয়া ও আলিমুজ্জামান সেলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান, বিএনপি নেতা হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, পৌর বিএনপি নেতা ইকবাল হোসেন এবং সাবেক পৌর যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ রহমান প্রমুখ।

 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo