ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল দুপুরে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ২ নং ভেরবেড়ী ইউপির ৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামে আব্দুল মাজেদ (৫০) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করেন। তার বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে রান্নাঘর হতে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের ১টি বিষ্ণুমূর্তিসহ আব্দুল মাজেদ (৫০) ও আলী আজম (৬৫)কে গ্রেফতার করা করা হয়। তারা পরস্পর যোগসাজসে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)