• সমগ্র বাংলা

ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার দুপুরের দিকে ফতুল্লা রামারবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত বিকাশ(৪৩) সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে।তিনি পরিবারের সঙ্গে রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির ভাড়া বাড়িতে বসবাস করতেন।স্থানীয় সূএে জানাযায়-নিহত বিকাশের মামাতো বোন ও তার মামাতো বোন জামাই তর্ক বিতর্কের মাধ্যমে প্রথমে ঝগড়া শুরু করে।

যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।একই বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে বিকাশ বোনের ঘরে ছুটে যায়।সেখানে গিয়ে বিকাশ মামাতো বোন ও তার স্বামীর ঝগড়া মিটানোর চেষ্টা করে।

কিন্তু স্বামী স্ত্রীর উত্তেজনার কারণে ঝগড়া থামাতে গিয়ে এক পর্যায়ে জানালার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ।

পরে তাকে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শহরের খাঁনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পুলিশ খবর পেয়ে মামাতো বোন শিল্পী আক্তার(৩৪)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম বলেন-বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে হঠাৎ ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে।গুরুতর আহত অবস্থায় খাঁনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত বলে ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক(তদন্ত)আনোয়ার হোসেন বলেন-ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকাশের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

২

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৪

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৫

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

  • company_logo