ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাতার প্রশিক্ষণে এসে আয়মান (০৯) এক শিশুর মৃত্যু। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
প্রশিক্ষকরা জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাতাঁর প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল।
আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষন তার সাথে শিশু আয়মান এসেছিল । প্রশিক্ষন নেয়ার পর আয়মানকে পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে পানিতে নিঁখোজ হয়।
তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষন নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে। পরে চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেছেন তিনি।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...
গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

মন্তব্য (০)