• সমগ্র বাংলা

‎মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে লুটিয়ে পড়লেন ৮ জেলে, একজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটিতে হ্রদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত ও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জেলার বরকল উপজেলার কুটকুটিছড়িতে এই ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করেছেন বরকল উপজেলার সুবলং ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর আশিক।
‎
‎নিহত নাম সুমন (৩২)। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখান্দা উপজেলার রড়দুলহাট গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎জালের মালিক মো. মোতালেব হোসেন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় হ্রদে মাছ ধরাতে জাল ফেলা হয়। সবাই মিলে জাল টানছিল। রাত ৯টার দিকে প্রচন্ড বাতাস ও বজ্রপাত শুরু হয়। এসময় তারা জাল টানছিলেন। হঠাৎ বজ্রপাতে জাল টানা অবস্থায় সুমন সরকারসহ ৮ জন নৌকায় লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর অন্যদের জ্ঞান ফিরলেও সুমনের মারা যায়।
‎
‎এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা রাঙ্গামাটি আসছেন।
‎
‎বরকল উপজেলার সুবলং ফাঁড়ির অফিসার ইনচার্জ আনিসুর আশিক জানান, হ্রদে মাছ শিকারের সময় বজ্রপাতে একজন মৃত্যু হয়েছে। এতে আরো ৭ জন আহতর খবর পেয়েছি। পরিবার আসলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১

বেনাপোল প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজী...

image

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিখোজ

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্...

image

দক্ষতা মিলল কাজের ঠিকানা, কালীগঞ্জে চাকরি পেলেন ১১১ তরুণী

৩

গাজীপুর প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে চাকরির অপেক্ষায় ছিলেন তারা...

image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

৫

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

  • company_logo